'বীরের রক্তে প্রতিষ্ঠিত দেশ' গল্পটির দুরন্ত কিশোরের নাম নূর মোহাম্মদ শেখ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নূর মোহাম্মদ শেখ
নূর মোহাম্মদ শেখ

সঠিক উত্তরটি খাতায় লেখ  অংশ-৭

প্রিয় শিক্ষার্থী, বাংলা বিষয়ে ৫ নং প্রশ্নটি থাকবে ‘সঠিক উত্তরটি উত্তরপত্রে লেখ’ এর ওপর। প্রদত্ত অনুচ্ছেদটি পড়ে সঠিক উত্তর লিখতে হবে।

বীরের রক্তে প্রতিষ্ঠিত দেশ
মুক্তিযোদ্ধাদের সম্মিলিত আক্রমণে পাকিস্তানিদের সাতটি স্পিডবোটই ডুবে গেল। অনেকে মারা গেল। বাকি লঞ্চ দুটো থেকে গোলাবর্ষণ আর গুলি ছুড়তে ছুড়তে তারা পিছু হটতে থাকল। এ রকম মুহূর্তেই হঠাৎ একটা গোলা এসে পড়ল তাঁর ওপর, তিনি শহিদ হলেন। বীরের পবিত্র রক্তস্রোতে রঞ্জিত মাটি, অর্থাৎ রাঙামাটির বোর্ড বাজারে অন্তিম শয়ানে শায়িত আছেন বীরশ্রেষ্ঠ মুন্সী আবদুর রউফ।

বাংলার রক্তরঞ্জিত মাটিতে পড়ে রইল তাঁর নিথর দেহ। নিজের জীবনকে তুচ্ছ করে নূর মোহাম্মদ শেখ সেদিন এভাবেই রক্ষা করেছিলেন মুক্তিযোদ্ধাদের জীবন। অসীম সাহসী এই বীরশ্রেষ্ঠ মুক্তিযোদ্ধার জন্ম ১৯৩৬ সালের ২৬ ফেব্রুয়ারি তারিখে নড়াইলের মহেশখালী গ্রামে।
বাংলাদেশ আজ মুক্ত। ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর আমরা বিজয় অর্জন করি। বুঝতে অসুবিধা হয় না, এই অর্জন খুব সহজে ঘটেনি। লক্ষ প্রাণের বিনিময়ে আমরা দেশমাতৃকাকে মুক্ত করেছি। বীরের পূত-পবিত্র রক্তস্রোত আর মাতার অশ্রুধারায় স্বাধীন জাতি হিসেবে আত্মপ্রকাশ ঘটেছে বাংলাদেশের।
১. নূর মোহাম্মদ শেখ মুক্তিযোদ্ধাদের নিয়ে কোন গ্রামে টহল দিচ্ছিলেন?
ক. যশোর গ্রামে খ. গোয়ালহাটি গ্রামে
গ. ঘুঁটিপুর গ্রামে ঘ. মহেশখালি গ্রামে
উত্তর: খ. গোয়ালহাটি গ্রামে
২. নূর মোহাম্মদ শেখের দলে কতজন মুক্তিযোদ্ধা ছিলেন?
ক. ৪ জন খ. ৭ জন গ. ১০ জন ঘ. ৫ জন উত্তর: ঘ. ৫ জন
৩. বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখ কবে মারা যান?
ক. ৫ ডিসেম্বর ১৯৭১ খ. ৫ সেপ্টেম্বর ১৯৭১
গ. ৫ নভেম্বর ১৯৭১ ঘ. ৫ সেপ্টেম্বর ১৯৭২ সালে
উত্তর: খ. ৫ সেপ্টেম্বর ১৯৭১ সালে
৪. কোনটি বীরশ্রেষ্ঠ ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখের জন্ম কবে হয়েছিল?
ক. ১৯৪৩ সালের ১ মে খ. ১৯৪৩ সালেন ১ আগস্ট
গ. ১৯৩৬ সালের ২৬ ফেব্রুয়ারি ঘ. ১৯৩৬ সালের ২১ মার্চ
উত্তর: গ. ১৯৩৬ সালের ২৬ ফেব্রুয়ারি
৫. বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ কোথায় জন্মগ্রহণ করেন?
ক. যশোরে খ. নড়াইলে গ. সিলেটে ঘ. ফরিদপুরে
উত্তর: খ. নড়াইলে
৬. ‘বীরের রক্তে প্রতিষ্ঠিত দেশ’ গল্পটির দুরন্ত কিশোরের নাম কী?
ক. নূর হোসেন খ. নূরল দিন
গ. নূর মোহাম্মদ শেখ ঘ. নূর মোহাম্মদ
উত্তর: গ. নূর মোহাম্মদ শেখ
৭. নিচের কোনটি নূর মোহাম্মদের সৈনিক উপাধি?
ক. ল্যান্স নায়েক খ. মেজর গ. হাবিলদার ঘ. কর্নেল
উত্তর: ক. ল্যান্স নায়েক
৮. শত্রুদের মর্টারের গোলা এসে নূর মোহাম্মদ শেখের কোথায় লেগেছিল?
ক. পায়ে খ. হাতে গ. মাথায় ঘ. বুকে উত্তর: ক. পায়ে
৯. ‘থিয়েটার’ শব্দের অর্থ কী?
ক. নাটক খ. নাট্যশালা গ. নাট্যশিল্পী ঘ. নৃত্যশিল্পী
উত্তর: খ. নাট্যশালা
১০. ‘অনুরাগ’ শব্দের অর্থ কী?
ক. রাগ করা খ. রাগ না করা গ. আকর্ষণ ঘ. অনুভব
উত্তর: গ. আকর্ষণ
১১. ‘ইস্ট পাকিস্তান রাইফেলস’কে সংক্ষেপে কী বলে?
ক. ইপিআর খ. ইআরপি গ. ইভিআর ঘ. ইআরজি
উত্তর: ক. ইপিআর
১২. ‘দুরন্ত’ শব্দের বিপরীত শব্দ কোনটি?
ক. অশান্ত খ. শান্ত গ. সুশান্ত ঘ. বেয়ারা উত্তর: খ. শান্ত
১৩. পাকিস্তানি ঘুঁটিপুর ক্যাম্পটি কোথায় ছিল?
ক. যশোরে খ. ময়মনসিংহে গ. খুলনায় ঘ. ঢাকায়
উত্তর: ক. যশোরে
১৪. নূর মোহাম্মদ শেখের দলে যে অসীম সাহসী একজন মুক্তিযোদ্ধা ছিলেন, তাঁর নাম কী?
ক. সিপাহি মোস্তফা খ. সিপাহি আবদুর রউফ
গ. রুহুল আমি ঘ. নাননু মিয়া।
উত্তর: ঘ. নাননু মিয়া।
# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল