‘বুমেরাং’ দিয়ে নির্দিষ্ট সময়ে জিমেইল থেকে মেইল করা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কোনো নির্দিষ্ট দিনে বা সময়ে কাউকে মেইল করা দরকার অথচ আপনি সেই সময় ইন্টারনেটে যুক্ত থাকবেন না। এরকম অবস্থায় মেইলটি আগেই পাঠাতে হয়। কিন্তু কোনোভাবে যদি নির্দিষ্ট সময়েই মেইলটি পাঠানো যেত তাহলে কেমন হতো! শিডিউল মেইল পাঠানোর এমনই সুবিধা পাওয়া যাবে বুমেরাং জিমেইলে। যা গুগল ক্রোম ও ফায়ারফক্সে চলবে। বুমেরাং প্রোগ্রামটি www.boomeranggmail.com থেকে নামিয়ে প্রথম ইনস্টল করতে হবে।এরপর ওয়েবসাইট দেখার সফটওয়্যার রিস্টার্ট করুন। এবার জিমেইলের (অথবা জিমেইল অ্যাপস মেইলের) ওপরের ডানে Boomerang এ ক্লিক করুন এবং Allow বাটনে ক্লিক করে অথেনটিকেশন করুন। এখন যে মেইল পাঠাতে চান তা কম্পোজ করে Save Now বাটনে ক্লিক করে সেভ করুন এবং Send Later ড্রপডাউনে ক্লিক করে কখন মেইল পাঠাতে চান তা নির্বাচন করুন, তাহলে Processing Massage দেখাবে এবং নির্দিষ্ট সময় মেইল সেন্ট হবে। যদি কোনো কারণে মেইল সেন্ট হওয়ার আগেই সময় পরিবর্তন করতে, তাৎক্ষণাৎ পাঠাতে বা বাদ দিতে চান তাহলে জিমেইলের (অথবা জিমেইল অ্যাপস মেইল) ওপরের ডানে Boomerang-এ ক্লিক করুন এবং যথাক্রমে Reschedule, Send Now বা Don’t Send বাটনে ক্লিক করে করতে পারেন। —মেহেদী আকরাম