'ব্রাঞ্চ' এখন ফেসবুকের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফেসবুক কিনল ব্রাঞ্চ
ফেসবুক কিনল ব্রাঞ্চ

বড় বড় প্রতিষ্ঠানগুলোর ক্ষেত্রে দেখা গেছে প্রায়ই তারা ছোট উদ্যোক্তা প্রতিষ্ঠানগুলোকে নিজের অধীনে নিয়ে নেয়। এবার নিউইয়র্কভিত্তিক সামাজিক যোগাযোগের ওয়েবসাইট ব্রাঞ্চকে নিজের অধীনে নিয়েছে বিশ্বের বৃহত্তম সামাজিক যোগাযোগের ওয়েবসাইট ফেসবুক। এক খবরে এ তথ্য জানিয়েছে প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট ম্যাশেবল।

‘ব্রাঞ্চ’ মূলত কাজ করেএকটি অনলাইন ফোরামের মতো। এ সাইটে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনায় অংশগ্রহণ করতে পারেন এর ব্যবহারকারীরা। এই সাইটটি দুই বছর আগে প্রতিষ্ঠা করেছিল দ্য অভিয়াস নামের নামের একটি প্রযুক্তি-প্রতিষ্ঠান। অভিয়াস নামের এই প্রতিষ্ঠানটি তৈরির উদ্যোক্তা অবশ্য টুইটারের সহ প্রতিষ্ঠাতা বিজ স্টোন ও ইভান উইলিয়ামস।

ব্রাঞ্চ কিনে নিতে ফেসবুক কতো খরচ করেছে সে বিষয়ে কোনো বিস্তারিত তথ্য প্রকাশ করেনি। তবে মার্কিন প্রযুক্তি বিশ্লেষকেরা ধারণা করছেন এক কোটি ৫০ লাখ মার্কিন ডলারে ব্রাঞ্চকে কিনে নিয়েছেন ফেসবুকের সহ-প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ।

ব্রাঞ্চের সহ-প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী  জোশ মিলার অবশ্য ফেসবুকের সঙ্গে যোগ দিতে পেরে দারুণ উচ্ছ্বসিত। এক ব্লগ পোস্টে মিলার জানিয়েছেন, আমরা আমাদের মিশন ফেসবুকের সঙ্গে চালিয়ে যেতে পারব ভেবে দারুণ রোমাঞ্চিত। ব্রাঞ্চ আপাতত আলাদাভাবেই তার কাজ চালিয়ে যাবে তবে ব্রাঞ্চের নয়জন কর্মী মিলে ফেসবুক কনভারসেশন গ্রুপ নামে একটি গ্রুপ তৈরি করবে যাদের কাজ হবে ফেসবুক ব্যবহারকারীদের সঙ্গে গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা ও সামাজিক যোগাযোগ বাড়ানো।

ফেসবুকের দেওয়া তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত ব্রাঞ্চসহ মোট ৪৩টি প্রযুক্তি উদ্যোক্তা প্রতিষ্ঠান কিনেছে ফেসবুক যার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে গোয়ালা, ইনস্টাগ্রাম, লাইটবক্স প্রভৃতি। চলতি বছরে ব্রাঞ্চ ছাড়াও ভারতীয় উদ্যোক্তা প্রতিষ্ঠান ‘লিটল আই ল্যাবস’ প্রতিষ্ঠানটি কিনেছে ফেসবুক কর্তৃপক্ষ।