‘ব্লু’ তৈরি করছে মাইক্রোসফট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘ব্লু’ কোড নাম দিয়ে উইন্ডোজ অপারেটিং সিস্টেমের নতুন সংস্করণের কাজ শুরু করছে মাইক্রোসফট। চলতি বছরের শেষ নাগাদ উইন্ডোজ ‘ব্লু’ উন্মুক্ত করতে পারে বিশ্বের বৃহত্তম সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠানটি। এক খবরে এ তথ্য জানিয়েছে প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট সিনেট।উইন্ডোজ ৮ অপারেটিং সিস্টেম বাজারে আনার পর নতুন আরেকটি অপারেটিং সিস্টেম তৈরিতে কাজ করছে মাইক্রোসফট। ২০১৩ সালে ‘উইন্ডোজ ৮.১’ বা ‘উইন্ডোজ ‘ব্লু’ নামের নতুন সফটওয়্যার উন্মুক্ত করতে পারে মাইক্রোসফট।বিশ্লেষকেরা ধারণা করছেন, পণ্য বাজারে আনার পরিকল্পনায় ব্যাপক পরিবর্তন এনেছে মাইক্রোসফট কর্তৃপক্ষ। এখন থেকে উইন্ডোজ সফটওয়্যারের দ্রুত আপডেট আনবে প্রতিষ্ঠানটি। সম্প্রতি উইন্ডোজ ‘ব্লু’ তৈরিতে সফটওয়্যার প্রকৌশলী নিয়োগ দিতে যাচ্ছে মাইক্রোসফট। মাইক্রোসফট ঘনিষ্ঠ সূত্রের বরাতে সিনেট জানিয়েছে, উইন্ডোজ ৮.১’ বা ‘উইন্ডোজ ‘ব্লু’ নামের নতুন এ অপারেটিং সিস্টেমটি উইন্ডোজ ডেস্কটপ, উইন্ডোজ সার্ভার ও উইন্ডোজ ফোন অপারেটিং সিস্টেমের জন্য তৈরি করা হবে। উইন্ডোজ ৮ ও উইন্ডোজ ফোন ৮ অপারেটিং সিস্টেমের ক্ষেত্রে আলাদা নাম ব্যবহারের পরিবর্তে একত্রে ‘উইন্ডোজ ব্লু’ নামটি রাখতে পারে মাইক্রোসফট। তবে ‘ব্লু’ নামটিকেই ব্র্যান্ড নাম হিসেবে বেছে নেওয়া হবে কিনা সে বিষয়ে বিস্তারিত জানা যায়নি।জানা গেছে, ‘উইন্ডোজ ব্লু’ বিনামূল্যেই আপডেট করার সুযোগ দিতে পারে প্রতিষ্ঠানটি।প্রযুক্তি বিশ্লেষকেরা উইন্ডোজের পরবর্তী সংস্করণ নিয়ে নানা ধারণা করলেও উইন্ডোজের পরবর্তী সংস্করণ নিয়ে মাইক্রোসফটের পক্ষ থেকে কোনো তথ্য জানানো হয়নি।