‘ভাইরাসটোটাল’ এখন গুগলের
ইন্টারনেটে সাইবার সুরক্ষা দিতে ‘ভাইরাসটোটাল’ নামের একটি প্রতিষ্ঠান কিনে নিয়েছে অনুসন্ধান সেবাদাতা প্রতিষ্ঠান গুগল। গুগলের অধীনে বিভিন্ন ফাইল, ডকুমেন্ট ও ওয়েবসাইটকে সাইবার সুরক্ষা দিতে কাজ করবে ভাইরাসটোটাল। জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। বিভিন্ন প্রতিষ্ঠানের অ্যান্টিভাইরাস ব্যবহার করে ভাইরাস পরীক্ষা করাসহ বিনামূল্যে ফলাফল জানিয়ে দেওয়ার কাজ করে ভাইরাসটোটাল। ৮ সেপ্টেম্বর ভাইরাসটোটাল কর্তৃপক্ষ এক ব্লগ পোস্টে জানিয়েছে, গুগলের অধীনে গেলেও সাইবার সুরক্ষার একক প্রতিষ্ঠান হিসেবেই কাজ চালিয়ে যাবে ভাইরাসটোটাল। পাশাপাশি বিভিন্ন অ্যান্টিভাইরাস নির্মাতা প্রতিষ্ঠানের সঙ্গে করা চুক্তিও টিকিয়ে রাখবে।ভাইরাসটোটাল সংশ্লিষ্টরা জানিয়েছে, আমরা সাইবার সুরক্ষার মান উন্নত করতে কঠোর পরিশ্রম করেছি। কিন্তু ছোটো আকারের প্রতিষ্ঠান হিসেবে এ সেবা চালিয়ে যাওয়া কষ্টকর ছিল।ভাইরাসটোটালের ওয়েব লিংক হচ্ছে- https://www.virustotal.com/