'ভ্যালেনটাইন ডে' নিয়ে এখানেই ডটকমের প্রতিযোগিতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এখানেই ডটকম লোগো
এখানেই ডটকম লোগো

‘ভ্যালেনটাইন ডে’ উপলক্ষে অনলাইন ক্লাসিফায়েড সাইট এখানেই ডটকম ‘ভাগ্য খুলবেই ভ্যালেন্টাইনে’ শীর্ষক একটি প্রতিযোগিতার আয়োজন করেছে। প্রতিযোগিতায় অংশ নিতে এখানেই ডটকমের ওয়েবসাইটে ১০ হাজার টাকা দামের ব্যবহৃত বা পুরোনো পণ্যের বিজ্ঞাপন পোস্ট করতে হবে।
পরে ওই বিজ্ঞাপনের লিংকটি এখানেই ডটকমের ফেসবুক পেজে পোস্ট করে সেখানে প্রিয়জনকে ১০ হাজার টাকা দামের উপহার দেওয়ার বিষয়টি মন্তব্য আকারে উল্লেখ করতে হবে। এখানেই ডটকমের বিচারকেরা তিনজনকে বিজয়ী হিসেবে নির্বাচন করে ১০ হাজার টাকা দামের উপহার দেবেন। ৯ ফেব্রুয়ারি পর্যন্ত এ প্রতিযোগিতা চলবে।