‘মটো এক্স’ নিয়ে ফিরছে মটোরোলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘মটো এক্স’ নামের একটি স্মার্টফোন দিয়ে আবারও স্মার্টফোনের বাজারে পাকাপোক্তভাবে ফিরতে চাইছে মটোরোলা।এ স্মার্টফোনটি তৈরি হবে খোদ যুক্তরাষ্ট্রেরই একটি কারখানায়। ২৯ মে বুধবার অল থিংস ডিজিটাল সম্মেলনে মটোরোলার প্রধান নির্বাহী ডেনিস উডসাইড এ তথ্য জানিয়েছেন। জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।বাজার বিশ্লেষকেরা জানিয়েছেন, বর্তমানে স্মার্টফোনের বাজার রমরমা ও তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। এ প্রতিযোগিতার বাজারে একসময়ের জনপ্রিয় স্মার্টফোন নির্মাতা মটোরোলা দীর্ঘদিন ধরেই অনুপস্থিত। বাজার বিশ্লেষকেরা ধারণা করছিলেন, শিগগিরই মটোরোলা তাদের নতুন কোনো স্মার্টফোনের ঘোষণা দিতে পারে। বাজার বিশ্লেষকেদের ধারণা সত্যি করে ডেনিস উডসাইড নতুন স্মার্টফোন বাজারে আনার তথ্য নিশ্চিত করেছেন।২০১২ সালে মটোরোলার মুঠোফোন বিভাগটি এক হাজার ২৫০ কোটি মার্কিন ডলারে কিনে নিয়েছে গুগল। গুগলের অধীনে যাওয়ার পর থেকেই মটোরোলা স্মার্টফোনের বাজারে সম্ভাবনার পথ খুলে রেখেছে।বাজার বিশ্লেষকেরা জানিয়েছেন, মটোরোলার নতুন স্মার্টফোন বাজারে এলে অ্যাপলের আইফোন ও স্যামসাংয়ের গ্যালাক্সি সিরিজের স্মার্টফোনগুলোর সঙ্গে প্রতিযোগিতার মুখে পড়তে হবে। উডসাইড এ প্রসঙ্গে বলেছেন, ‘মটো এক্স’ স্মার্টফোনটির জন্য শক্তিসাশ্রয়ী সেন্সর ও শক্তিশালী প্রসেসর তৈরি করবেন মটোরোলার বিশেষজ্ঞরা।চলতি বছরের প্রথম প্রান্তিক অর্থাত্ প্রথম তিন মাসে মটোরোলার আয় গত বছরের শেষ তিন মাসের তুলনায় কিছুটা কমে গেছে বলেই বাজার বিশ্লেষকেরা জানিয়েছেন।