‘মেধাস্বত্ব’ মামলায় আজ মুখোমুখি অ্যাপল ও স্যামসাং

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্মার্টফোন ও ট্যাবলেটের বাজারে আধিপত্য ধরে রাখতে আজ ৩০ জুলাই যুক্তরারে ক্যালিফোর্নিয়ার আদালতে লড়াইয়ে নামছে অ্যাপল ও স্যামসাং। প্রতিষ্ঠান দুটির পরস্পরের বিরুদ্ধে করা মামলার মধ্যে আজকের মামলাটিকেই সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে মনে করছেন প্রযুক্তি বিশ্লেষকেরা। মামলায় হেরে গেলে পরাজিত পক্ষের জন্য কয়েকশো কোটি ডলার জরিমানা ও বিভিন্ন দেশে পণ্য বিক্রিতে নিষেধাজ্ঞা নেমে আসতে পারে। দ্রুত বর্ধনশীল স্মার্টফোন বাজারে টিকে থাকার জন্য এ মামলায় কেউ কাউকে ছাড় দিতে নারাজ। এক খবরে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।‘ইনটেলেকচুয়াল প্রপার্টি’ বা মেধাস্বত্ব চুরির অভিযোগে পরস্পরের বিরুদ্ধে ১২ টিরও দেশে মামলা করেছে অ্যাপল ও স্যামসাং। মামলা নিয়ে প্রতিষ্ঠান দুটির মধ্যে সমঝোতার উদ্যোগও ভেস্তে গেছে। এ পরিস্থিতির মধ্যেই অ্যাপলের সদর দফতর থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরে ক্যালিফোর্নিয়ার সানজোসে অ্যাপল ও স্যামসাংয়ের মধ্যে শুরু হচ্ছে মামলার শুনানি। প্রসঙ্গত, ২০১১ সালে স্যামসাংয়ের বিরুদ্ধে এ মামলাটি দায়ের করেছিল অ্যাপল। তাদের অভিযোগ ছিল- আইপ্যাড ও আইফোনের পেটেন্ট করা প্রযুক্তি নকল করা হয়েছে দক্ষিণ কোরিয়ার প্রতিষ্ঠান স্যামসাংয়ের গ্যালাক্সি সিরিজের পণ্যে। অ্যাপলের মামলার পর স্যামসাংও তাদের পেটেন্ট ভঙ্গ করা হয়েছে বলে পাল্টা মামলা করলে দুই প্রতিষ্ঠানের মধ্যে পেটেন্ট যুদ্ধ শুরু হয়ে যায়। এ মামলায় অ্যাপলের জয় হলে প্রতিষ্ঠানটি ন্যূনতম ক্ষতিপূরণ হিসেবে পাবে ২৫৩ কোটি ডলার। মামলায় হারলে অ্যাপলকে হয়রানির কারণে ক্ষতিপূরণ দিতে হবে। এ ছাড়া পেটেন্ট ভঙ্গের জন্য দিতে হবে আলাদা জরিমানা।অ্যাপলের পক্ষে এ মামলা লড়ছে বিখ্যাত আইনি ফার্ম মরিসন অ্যান্ড ফরেস্টার। স্যামসাংয়ের পক্ষে লড়ছে কুইন ইমানুয়েল আরকোয়ার্ট অ্যান্ড স্যুলিভান। চার সপ্তাহ এ মামলার বিচারকাজ চলবে। যুক্তরারে ১০ সদস্যের জুরি বোর্ড দুই পক্ষের শুনানি শেষে পরবর্তীতে ভোটের মাধ্যমে রায় দেবেন। মামলা শুরুর আগে ১৬ জুলাই আদালতের নির্দেশে আলোচনায় বসেছিলেন অ্যাপল ও স্যামসাং মোবাইলের প্রধান নির্বাহী। কিন্তু সে সময় তারা এ মামলা নিষ্পত্তির বিষয়ে একমত হতে পারেননি।মামলা প্রসঙ্গে পেটেন্ট বিশেষজ্ঞ ও পরামর্শক ফ্লোরিয়ান মুলার জানিয়েছেন, ‘মেধাস্বত্ব নিয়ে এত জটিল কোনো মামলা আগে সুরাহা করা সম্ভব হয়নি। ব্যবসা নিয়ে এর আগে হয়তো বিভিন্ন পেটেন্ট নিয়ে মামলার বিচার চলেছে। কিন্তু অ্যাপল ও স্যামসাংয়ের এ মামলার বিষয়টি অনেক জটিল।’অ্যাপল জানিয়েছে, এই মামলায় তাদের হাতে শক্ত প্রমাণ রয়েছে। এদিকে স্যামসাং দাবি করেছে যে, তাদের হাতেও এ সংক্রান্ত জোরালো প্রমাণ রয়েছে।এদিকে, এই মামলার পর ২০ আগস্ট যুক্তরাষ্ট্রে অ্যাপল ও স্যামসাংয়ের মধ্যে আলাদা আরেকটি মামলার শুনানি হবে।