‘মোটা’ হয়ে যাচ্ছে পৃথিবী!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পৃথিবীতে স্থূলকায় বা মোটাদের সংখ্যা বেড়ে যাচ্ছে। সাম্প্রতিক এক গবেষণায় এ তথ্য মিলেছে। বিবিসি জানিয়েছে, লন্ডন স্কুল অব হাইজিন অ্যান্ড ট্রপিক্যাল মেডিসিনের গবেষকেরা সম্প্রতি এ গবেষণা করেছেন।গবেষকেরা জানিয়েছেন, পৃথিবীতে প্রাপ্তবয়স্ক মানুষের মোট ওজন দাঁড়িয়েছে ২৮ কোটি ৭০ লাখ টন। গবেষকেরা সতর্ক করে বলেন, পৃথিবীতে স্থূলতা বেড়ে যাওয়ার অর্থ হচ্ছে বৈশ্বিক বিভিন্ন উেসর ওপর আরও অতিরিক্ত এক বিলিয়ন মানুষের চাপ পড়া।এ প্রসঙ্গে গবেষক ইয়ান রবার্টস বলেন, ‘পৃথিবী ক্রমেই মোটা হচ্ছে। আর মোটাদের তালিকায় শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। এখন যুক্তরাষ্ট্রের মতো অন্যান্য দেশেও যদি মোটাদের সংখ্যা বাড়তে থাকে, তবে পৃথিবীতে অতিরিক্ত ৫০ কোটি মানুষের খাবারের সমান চাপ পড়বে।