'রিয়েল টাইম' কার্যকর করবে ওরাকল

‘রিয়েল টাইম’ কে কার্যকর করতে এবার নতুন প্রযুক্তি উদ্ভাবন করেছে ওরাকল। সম্প্রতি ওরাকলের প্রধান নির্বাহী ল্যারি অ্যালিসন যুক্তরাষ্ট্রে প্রতিষ্ঠানটির সদর দপ্তরে এক বিশেষ অনুষ্ঠানে এই পণ্যের বিস্তারিত তথ্য উপস্থাপন করেন।
মোবাইল এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে সংযুক্ত আজকের দ্রুতগামী পৃথিবীতে যে কোনো ব্যবসার জন্যই তাত্ক্ষণিক তথ্য প্রয়োজন। আজকের প্রেক্ষাপটে ব্যবসা প্রতিষ্ঠানকে তাদের গ্রাহকদের দ্রুতগতিতে সেবা দিতে হয়। গত কয়েক বছর ধরে প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর জন্য অন্যতম আলোচিত বিষয় ‘রিয়েল টাইম’ উদ্যোগ। তবে, বাস্তবতা হল ‘রিয়েল টাইম’ প্রতিশ্রুতি পূরণে তাদের জন্য যথাযথ প্রযুক্তি ছিল না। ওরাকলের দাবি, তারা সেই বাস্তবতা পাল্টে ফেলছে, কারণ একমাত্র ওরাকল ই-অ্যাপ্লিকেশন, মিডলওয়্যার, ডাটাবেজ এবং সি-সিস্টেমের জন্য একত্রে ইন-মেমোরি দক্ষতা দিতে সক্ষম। ওরাকলের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
ওরাকল কর্তৃপক্ষ জানিয়েছে, ডেটাবেজ ইন-মেমোরি এর ডেটাবেজ ১২সি কে আরো বেশি শক্তিশালী করবে ফলে এখন ব্যবসা প্রতিষ্ঠানগুলো ‘রিয়েল টাইম’ এ ব্যবসার নির্দেশনা পাবে। ব্যবসা সংক্রান্ত যেকোনো প্রশ্নের উত্তর খুঁজতে আগে যেখানে ঘণ্টার পর ঘণ্টা সময় পার হয়ে যেত ওরাকলের নতুন এই যন্ত্র তা এখন নিমিষেই দিতে পারবে।
বিশ্বখ্যাত ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান ইয়াহু’র প্রিন্সিপাল ওরাকল ডেটাবেজ আর্কিটেক্ট সিধু বিজয়কুমার বলেন ‘আমাদের প্রতিষ্ঠানের মত বৃহত্তম ডাটাওয়্যারহাউজের জন্যও ওরাকল ডেটাবেজ ইন মেমোরি ব্যবহূত হতে পারে, কারণ এই পণ্যটিতে ওরাকল রিয়েল অ্যাপ্লিকেশনের সমস্ত প্রযুক্তি যুক্ত হয়েছে।’