'লিপ সেকেন্ড' নিয়ে সংকট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘লিপ সেকেন্ড’
‘লিপ সেকেন্ড’

সৌরজগতের সঙ্গে তাল মিলিয়ে পৃথিবীর দিন-রাতের সময় ঠিক রাখা কঠিন। কারণ, সূর্য ও চাঁদের আকর্ষণে পৃথিবীর ঘূর্ণন অনেক সময় ধীরগতির হয়। তখন ‘চিরন্তন সত্য’ হিসেবে প্রতিষ্ঠিত ২৪ ঘণ্টার সীমা আর ঠিক থাকে না। বিষয়টি সমাধানের লক্ষ্যে ১৯৭১ সালে প্রবর্তন করা হয় সমন্বিত নতুন একটি সময়-পদ্ধতি (ইউটিসি)। এর মাধ্যমে ঘড়িতে অতিরিক্ত দু-এক সেকেন্ড (লিপ সেকেন্ড) যোগ করে পৃথিবীর সময়ের সমন্বয় করা হয়। আমাদের সময়ের সঙ্গে এ পর্যন্ত মোট ২৪ বার এ রকম ‘লিপ সেকেন্ড’ যোগ করা হয়েছে। কিন্তু বিশ্বের সব কম্পিউটারে হাতে হাতে এ রকম সময় পরিবর্তন করাটা অত্যন্ত কঠিন ও ব্যয়বহুল। বিষয়টি নিয়ে বিভিন্ন দেশের সময় বিশেষজ্ঞ ও প্রযুক্তিবিদেরা জেনেভায় গত শুক্রবার বৈঠক করেও সমাধানে পৌঁছাতে ব্যর্থ হন। এএফপি।