‘লোটাস গ্লাস’ তৈরিতে একজোট কর্নিং-স্যামসাং
দক্ষিণ কোরিয়ান ইলেকট্রনিক জায়ান্ট স্যামসাং এবং ‘গোরিলা গ্লাস’ ডিসপ্লে নির্মাতা কর্নিং নতুন ওএলইডি ডিসপ্লে নির্মাণে একজোট হয়েছে। ‘লোটাস গ্লাস’ নামে নতুন ওএলইডি ডিসপ্লে তৈরি করতে এ দুটি প্রতিষ্ঠান সম্প্রতি একটি চুক্তি স্বাক্ষর করেছে।স্যামসাং এবং কর্নিংয়ে যৌথ উদ্যোগের এ ‘লোটাস গ্লাস’ তৈরিতে ব্যবহূত হবে স্যামসাংয়ের ওএলইডি প্রযুক্তি এবং কর্নিংয়ের টেকসই লোটাস কাচ। লোটাস ব্র্যান্ডের এ কাচ মোবাইল ডিভাইস ছাড়াও বড় আকারের ডিভাইসগুলোতে ব্যবহার করা যাবে বলেই স্যামসাং কর্তৃপক্ষ জানিয়েছে। স্যামসাং টেলিভিশন এবং স্যামসাংয়ের অন্যান্য ডিভাইসে এ ডিসপ্লে ব্যবহার করা হবে। দক্ষিণ কোরিয়ার অন্যান্য পণ্য নির্মাতারাও লোটাস ব্র্যান্ডের এ ডিসপ্লে ব্যবহারের সুযোগ পাবে বলেও কর্নিংয়ের পক্ষ থেকে জানানো হয়েছে।কর্নিংয়ের চিফ এক্সিকিউটিভ অফিসার ওয়েনডেল পি. উইকস জানিয়েছেন, ‘স্যামসাং এবং কর্নিংয়ের মধ্যে আমাদের এ ব্যবসায়িক চুক্তির ফলে আধুনিক প্রযুক্তির ডিসপ্লে তৈরি হবে এবং স্যামসাংয়ের ডিভাইসগুলোর পরবর্তী প্রজন্মের ডিসপ্লে হিসেবে ব্যবহূত হবে।’লোটাস ডিসপ্লে বর্তমানের গোরিলা গ্লাসের তুলনায় আরো পাতলা এবং টেকসই হবে বলেই কর্নিং দাবি করেছে। এ ছাড়া এ ডিসপ্লে স্পর্শেও দ্রুত সাড়া দেবে।কর্নিংয়ের তথ্য অনুসারে বর্তমানে ৫০০-এরও বেশি ডিভাইসে গোরিলা গ্লাস ডিসপ্লে হিসেবে ব্যবহূত হচ্ছে