'শিক্ষা ও মনুষ্যত্ব' প্রবন্ধের মূল বিষয় হচ্ছে শিক্ষার মাধ্যমে মনুষ্যত্ব বিকাশ সম্পর্কে আলোচনা: বা ং লা ১ ম প ত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অলংকরণ: মাসুক হেলাল
অলংকরণ: মাসুক হেলাল

বহুনির্বাচনি প্রশ্ন  গদ্য: অংশ-১৯
প্রিয় শিক্ষার্থী, আজ বাংলা ১ম পত্রের গদ্য অংশের বহুনির্বাচনি প্রশ্নোত্তর ধারাবাহিকভাবে দেওয়া হলো।
শিক্ষা ও মনুষ্যত্ব
# উদ্দীপকটি পড়ে ৩৪, ৩৫ নম্বর প্রশ্নের উত্তর দাও
রফিক সাহেব সামান্য বেতনভুক্ত একজন চাকরিজীবী। বেতনের নির্দিষ্ট টাকায় তাঁর সংসারের ব্যয় সংকুলান হয় না। অর্থের দুশ্চিন্তায় একদিন তিনি অসৎ পথে পা বাড়ালেন। বিবেক বিসর্জন দিয়ে জড়িয়ে পড়লেন ঘুষ-দুর্নীতিতে। কিন্তু অচিরেই ধরা পড়ে সাজাপ্রাপ্ত হলেন, তাঁর চাকরি চলে গেল।
৩৪. ‘শিক্ষা ও মনুষ্যত্ব’ প্রবন্ধের আলোকে তারেক সাহেবের পতনের কারণ মূলত কোনটি?
ক. বিলাসী জীবনযাপনের আশায়
খ. অতিরিক্ত অর্থ উপার্জনের আশায়
গ. মূল্যবোধের পতন ঘটায় ঘ. অসৎ পথে গমন করায়
উত্তর: গ. মূল্যবোধের পতন ঘটায়
৩৫. ‘শিক্ষা ও মনুষ্যত্ব’ প্রবন্ধ ও উদ্দীপকের মধ্যে ভাবগত ঐক্য কী?

i. লোভে পাপ পাপে মৃত্যু ii. জীবিকার সমাধানই মনুষ্যত্ব অর্জনের উপায় iii. অর্থ চিন্তা মূল্যবোধের বিকাশ ঘটতে দেয় না
নিচের কোনটি সঠিক?
ক. i খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
উত্তর: খ. i ও iii
# উদ্দীপকটি পড়ে ৩৬, ৩৭ নম্বর প্রশ্নের উত্তর দাও
দরিদ্র পরিবারের সন্তান বিপুল। বহু কষ্টে শিক্ষা লাভ করে একটি বেসরকারি সংস্থায় চাকরি করছেন। সামান্য বেতনে তাঁর সংসার চলে না। উপরি আয়ের সুযোগ থাকলেও তিনি তা গ্রহণ করেন না। বরং অফিস শেষে দুটি টিউশনি করে কোনোভাবে সংসার চালান।
৩৬. উদ্দীপকের মূল বক্তব্য তোমার পঠিত কোন পাঠের সঙ্গে সংগতিপূর্ণ? ক. পূর্বাশার আলো খ. অভিযাত্রিক
গ. শিক্ষা ও মনুষ্যত্ব ঘ. অপূর্ব ক্ষমা
উত্তর: গ. শিক্ষা ও মনুষ্যত্ব
৩৭. ‘শিক্ষা ও মনুষ্যত্ব’ পাঠের কোন উক্তিটি বিপুলের ক্ষেত্রে প্রযোজ্য?
ক. এই স্বাক্ষর তরুণ প্রাণের অরুণ রক্তক্ষরা
খ. এই তো জীবনের দার্শনিক ভাষ্য
গ. অন্ন-বস্ত্রের প্রাচুর্যের চেয়ে মুক্তি বড়
ঘ. আমি তোমাকে ক্ষমা করিলাম
উত্তর: গ. অন্ন-বস্ত্রের প্রাচুর্যের চেয়ে মুক্তি বড়
৩৮. ‘শিক্ষার অপ্রয়োজনের দিকই শ্রেষ্ঠ দিক’ বলতে কোনটিকে বোঝানো হয়েছে?
ক. শিক্ষার্জনের মাধ্যমেই জীবসত্তাকে টিকিয়ে রাখা
খ. শিক্ষা লাভ করার অর্থই হলো মনুষ্যত্ব জাগ্রত করা
গ. শিক্ষা লাভের মাধ্যমেই জীবনকে সাজানো
ঘ. শিক্ষার্জন মানেই বিবেকমান মানুষ তৈরি হওয়া
উত্তর: খ. শিক্ষা লাভ করার অর্থই হলো মনুষ্যত্ব জাগ্রত করা
৩৯. ‘শিক্ষা ও মনুষ্যত্ব’ প্রবন্ধের মূল বিষয় কী?
ক. জ্ঞান পরিবেশন নয়, মূল্যবোধ সৃষ্টি
খ. মানুষকে দোতলার ঘরের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া
গ. শিক্ষার গুরুত্ব আলোচনা
ঘ. শিক্ষার মাধ্যমে মনুষ্যত্ব বিকাশ সম্পর্কে আলোচনা
উত্তর: ঘ. শিক্ষার মাধ্যমে মনুষ্যত্ব বিকাশ সম্পর্কে আলোচনা।

পারী
১. ফরাসিদের মধ্যে কোন শখটি বেশি দেখা যায়?
ক. প্রসাধন খ. কাপড় গ. টুপি ঘ. সুগন্ধি
উত্তর: খ. কাপড়
২. আয়তন ও লোকসংখ্যায় পারী লন্ডনের কতটুকু অংশ?
ক. প্রায় অর্ধেক খ. অর্ধেক গ. এক-তৃতীয়াংশ ঘ. দুই-তৃতীয়াংশ
উত্তর: ক. প্রায় অর্ধেক
৩. ফরাসি সভ্যতার অন্যতম অঙ্গ কোনটি?
ক. কাফে ক. মিউজিয়াম গ. অপেরা ঘ. রেস্তোরাঁ
উত্তর: ক. কাফে
৪. ‘মোনালিসা’ কার আঁকা?
ক. লেওনার্দো দ্য ভিঞ্চির খ. মাইকেল অ্যাঞ্জেলের
গ. ফ্রান্সিস জেভিয়ার ঘ. গ্যারিব্যান্ডির
উত্তর: ক. লেওনার্দো দ্য ভিঞ্চির।
# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল

 শিক্ষক, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা