'শিগগির আমাদের কফিন যুক্তরাষ্ট্রের বাজারে যাচ্ছে'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কাজের জন্য বাংলাদেশের নীলফামারীকে কেন বেছে নিলেন?
২০০৬ সালে চালু হয় ওয়েসিস কফিনসের কার্যক্রম। নীলফামারীতে আমি দেখেছি প্রচুর মানুষের হাতে তেমন কোনো কাজ নেই। তাদের কাজের সংস্থান করাকেই আমরা বেশি গুরুত্ব দিয়েছি। এ ছাড়া আমরা হাতে তৈরি যে পরিবেশবান্ধব পণ্য উৎপাদন করছি, তার বেশির ভাগ কাঁচামাল যেমন: বাঁশ ও হোগলা এখানে সহজলভ্য।
কাঠের বদলে আপনারা বাঁশ আর হোগলা দিয়ে কফিন তৈরির কথা কেন ভাবলেন?
একটি গাছ পরিপক্ব হতে অনেক সময় লাগে। এ ছাড়া গাছ নিধন করলে পরিবেশের ওপর বিরূপ প্রভাব পড়ে। বাঁশ ও হোগলা এ এলাকায় প্রচুর জন্মে। কাঠের চেয়ে এটা দামেও সাশ্রয়ী।
নীলফামারীতে কাজ করার অভিজ্ঞতা কেমন?
এখানকার মানুষ খুব ভালো। তারা সহজ-সরল এবং সৎ। তাদের কাজের দক্ষতাও খুব ভালো। তারা সহজে শিখতে পারে। এখানকার পরিবেশও অনেক ভালো।
সামনে আপনাদের পরিকল্পনা কী?
আগামী ১০-২০ বছরে আমরা এ এলাকার হাজারো মানুষের কাজের সংস্থান করতে চাই। সে অনুযায়ী আমাদের কাজ এগিয়ে নিচ্ছি। আমরা আমাদের পণ্য তৈরিতে কাঁচামাল হিসেবে শুধু উইলো আমদানি করছি। ভবিষ্যতে আমরা উইলোর আমদানি বন্ধ করে উইলোর পরিবর্তে এ অঞ্চলের বেত ব্যবহার করব। এতে করে এ অঞ্চলের মানুষ এর সুবিধা পাবে। কাজের সংস্থান বাড়ানোর জন্য ইউরোপের পাশাপাশি যুক্তরাষ্ট্রেও আমাদের কফিনের বাজার তৈরি করছি। খুব শিগগির আমাদের কফিন যুক্তরাষ্ট্রের বাজারেও যাবে।