‘শেষ হইয়াও হইল না শেষ’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আমার ছেলেমেয়েদের প্রথম অভিজ্ঞতা এমন আনন্দময় হবে, ভাবতেই পারিনি। ইন্টারনেট উৎসবের সুবাদে এই প্রথমবারের মতো ইন্টারনেট ব্যবহারের সুযোগ পেয়ে ওদের আনন্দের সীমা নেই। এ ছাড়া একের পর এক শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা যখন ব্যান্ড বাজিয়ে, উৎসবের সাফল্য কামনা ও বিভিন্ন স্লোগান লেখা ব্যানার নিয়ে শোভাযাত্রা করে উৎসবস্থলে সঠিক সময়ের মধ্যেই এসে পৌঁছলে তখন আক্ষরিক অর্থের উৎসব জমে ওঠে উৎসবের মতোই। এমন জমজমাট ও শিক্ষণীয় কোনো উৎসবের অভিজ্ঞতা ওদের এই প্রথম। এমন উৎসব প্রতিবছরই হওয়া দরকার। প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে এসব কথা বললেন চাঁপাইনবাবগঞ্জের চরমোহনপুর উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম। প্রায় একই ধরনের মতামত ব্যক্ত করেন আলীনগর উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক এতাহার আলী। চরমোহনপুর পৌর এলাকার মধ্যে হলেও এ অঞ্চল এখনো পশ্চাদপদ গ্রামের মতো। বিদ্যুতের আলোর মুখ দেখেছেন মাত্র চার বছর আগে। রাস্তাঘাটের অবস্থাও একই। ছয় থেকে সাত কিলোমিটার সাইকেল চালিয়ে শিক্ষার্থীরা উৎসবস্থলে এসেছে। অনেকেই উৎসবে এসেছে ব্যান্ড বাজিয়ে। চাঁপাইনবাবগঞ্জে ২৯ অক্টোবর হরিমোহন সরকারি উচ্চবিদ্যালয়ে অনুষ্ঠিত আনন্দঘন ইন্টারনেট উৎসবে ঘটেছে নানা আনন্দময় ঘটনা।প্রতিযোগীর জন্মদিন উদ্যাপননবাবগঞ্জ সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থী শামস্-ই-তামান্নার জন্মদিন ছিল ২৯ অক্টোবর। প্রশিক্ষণ নেওয়ার আগে তাদের যখন প্রতিযোগীদের জন্য নির্ধারিত টি-শার্ট দেওয়া হলো, ঠিক তখনই তার মনে হলো, সবাই এক পোশাকে কেক কাটা হলে দৃশ্যটা হবে অন্য রকম, চমৎকার। যেই ভাবা, সেই কাজ। কেকের বায়না দেওয়া ছিল আগেই। অল্পক্ষণের মধ্যে চলে এল জন্মদিনের কেক। সতীর্থ প্রতিযোগী, বিদ্যালয়ের শিক্ষক ও বন্ধুুসভার কয়েকজন স্বেচ্ছাসেবককে সঙ্গে নিয়ে হরিমোহন সরকারি উচ্চবিদ্যালয়ের একটি কক্ষে উদ্যাপিত হলো জন্মদিন। শামস্-ই-তামান্না বলেন, এই জন্মদিনটা আমার জীবনে অন্য রকম স্মরণীয় হয়ে থাকবে। উত্তর সবারই জানাআই-জিনিয়াস প্রতিযোগিতা শুরুর ঠিক আগে শিক্ষার্থী দর্শকদের উদ্দেশে উপস্থাপকের প্রথম প্রশ্ন ছিল আমের জন্য কোন জেলা বিখ্যাত, তখন উল্লাসধ্বনি দিয়ে একযোগে হাত ওঠাল সবাই। কিন্তু প্রশ্ন শেষ হওয়ার ঠিক আগেই পেছন থেকে লাফিয়ে হাত তোলে হরিমোহন সরকারি উচ্চবিদ্যালয়ের ছাত্র হুমায়ন আহমেদ। এবার জোরে উল্লাস প্রকাশ করে হরিমোহনের ছাত্ররা। জমে ওঠে উৎসব।খুদে শিক্ষার্থীদের ভিড়উৎসবস্থলের ঠিক পাশেই নবাবগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক আগে থেকেই জানেন উৎসবের কথা। জানে শিক্ষার্থীরাও। উৎসব শুরু হলেই ছুটি দিয়ে শিক্ষার্থীদের উৎসবস্থলে পাঠানোর কথা। উৎসব শুরু হয়েছে বেশ কিছুক্ষণ, উৎসবস্থল থেকে ভেসে আসছে ড্রামের শব্দ আর উল্লাসধ্বনি। অস্থির হয়ে উঠেছে শিক্ষার্থীরা। কিন্তু প্রধান শিক্ষকের অনুমতি না হলে তো আর ক্লাস থেকে বের হওয়া যাবে না। শেষে অস্থির শিক্ষার্থীরা সাহস করে প্রধান শিক্ষকের কক্ষে ঢুকে মনে করিয়ে দিল প্রধান শিক্ষককে উৎসবে যোগ দেওয়ার কথা। জরুরি কাজে মগ্ন প্রধান শিক্ষক সংবিৎ ফিরে পেয়ে একজন সহকারী শিক্ষকের তত্ত্বাবধানে সব শিক্ষার্থীকে পাঠালেন উৎসবস্থলে। রাস্তা দিয়ে সারিবদ্ধভাবে একে অন্যের ঘাড়ে হাত দিয়ে উৎসবস্থলে ঢুকেই চার দিকে হল্লা করে ছড়িয়ে পড়ল খুদেদের দল। উৎসব পেল অন্য মাত্রা। প্রধান শিক্ষক মো. মারুফ বলেন, ‘আমার বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর এক ছাত্র প্রশ্নের উত্তর দিতে পেরেছে জেনে আমি অত্যন্ত আনন্দিত। ওদের না পাঠালে বড় ভুল হতো। ওরা উৎসবে গিয়ে খুব আনন্দ পেয়েছে।’—আনোয়ার হোসেন