‘সবার জন্য ক্রোমবুক’ ঘোষণা দিল গুগল
‘সবার জন্য ল্যাপটপ’ ঘোষণা দিয়ে দশমিক আট ইঞ্চি পুরুত্বের ‘ক্রোমবুক’ ল্যাপটপ বাজারে আনছে গুগল। মাইক্রোসফট ও অ্যাপলের তৈরি পণ্যের প্রতিদ্বন্দ্বী হিসেবে গুগল ও স্যামসাং জোট বেঁধে তৈরি করেছে সাশ্রয়ী দামের ক্রোমবুক ল্যাপটপ। ১৮ অক্টোবর ২৪৯ ডলার দামের হালকা-পাতলা ক্রোমবুকের ঘোষণা দিয়েছে গুগল ও স্যামসাং। খবর ‘টাইম ম্যাগাজিন’-এর।স্যামসাংয়ের তৈরি ক্রোমবুক ল্যাপটপটিতে গুগলের অপারেটিং সিস্টেম ও ক্রোম ব্রাউজার যুক্ত থাকবে। তবে প্রচলিত ক্রোমবুকের মতো স্যামসাংয়ের তৈরি এ ক্রোমবুকটিতে হার্ডড্রাইভ থাকবে না। এ ল্যাপটপটি ব্যবহার করে তথ্য সংরক্ষণের জন্য গুগলের ডেটা সেন্টার ব্যবহার করা যাবে।গুগল কর্তৃপক্ষ জানিয়েছে, ক্রোমবুকে বিল্ট ইন ব্রাউজার থাকবে, তথ্য সংরক্ষণ করা যাবে ক্লাউড বা অনলাইন পদ্ধতিতে। ছয় ঘণ্টা ব্যাটারি ব্যাকআপ ক্ষমতার এ ল্যাপটপে ১০০ গিগাবাইট তথ্য অনলাইনে সংরক্ষণ করে রাখা যাবে। থ্রিজি সুবিধাযুক্ত ক্রোমবুকের একটি মডেল আনার ঘোষণা দিয়েছে স্যামসাং, যার দাম হবে ৩৩০ ডলার।