‘সারফেস’ নিয়ে মাইক্রোসফটকে এসারের অনুরোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ট্যাবলেট কম্পিউটারের বাজারে মাইক্রোসফটের ‘সারফেস’ ট্যাবলেটটি নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলেই মনে করছে তাইওয়ানের কম্পিউটার নির্মাতা প্রতিষ্ঠান এসার কর্পোরেশন। তাই সারফেস ট্যাবলেট বাজারে আনার আগে মাইক্রোসফটে দ্বিতীয়বার ভেবে দেখার অনুরোধ করেছেন এসারের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তা জে.টি ওয়াং। এক খবরে এ তথ্য জানিয়েছে ফিন্যান্সিয়াল টাইমস।জে.টি ওয়াং জানিয়েছেন, মাইক্রোসফট অক্টোবর মাসে ‘সারফেস’ ট্যাবলেট বাজারে ছাড়ার পরিকল্পনা করেছে যা উইন্ডোজনির্ভর ট্যাবলেট নির্মাতা প্রতিষ্ঠানের জন্য নেতিবাচক প্রভাব ফেলতে পারে। এ ট্যাবলেট বাজারে এলে সরাসরি এসারের ‘আইকনিয়া’ বা হিউলেট প্যাকার্ডের (এইচপি) টাচপ্যাডের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতার মুখে পড়বে। তাই বিষয়টি আমরা দ্বিতীয়বার ভেবে দেখতে মাইক্রোসফটকে অনুরোধ করেছি।’ওয়াং জানিয়েছেন, মাইক্রোসফট নিজস্ব ব্র্যান্ডের ট্যাবলেট আনলে বাজারে মাইক্রোসফট ইকোসিস্টেমের অন্যান্য পণ্যগুলোর ওপর নেতিবাচক প্রভাব পড়বে। এর আগে হার্ডওয়্যার ব্যবসায় মাইক্রোসফটের অভিজ্ঞতা না থাকায় বিষয়টি মাইক্রোসফটের দ্বিতীয়বার ভাবার প্রয়োজন।