‘সিটিজেন জার্নালিজম: মোবাইল ভিডিও ফুটেজ প্রতিযোগিতা’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘সিটিজেন জার্নালিজম: ভিডিও ফুটেজ প্রতিযোগিতা’র আয়োজন করেছে মোবাইলভিত্তিক সিটিজেন জার্নালিজম পোর্টাল Write3 ও সংবাদভিত্তিক চ্যানেল ‘সময়’ মিডিয়া লিমিটেড। এই প্রতিযোগিতা সবার জন্য উন্মুক্ত। আর্থিক পুুরস্কার ছাড়াও ১০ জন চূড়ান্ত বিজয়ীর ভিডিও ফুটেজ প্রচার করা হবে সময় টিভিতে। অংশগ্রহণকারীর ভিডিও ফুটেজগুলো Write3’র ওয়েবসাইট ছাড়াও সোশ্যাল নেটওয়ার্কিং মিডিয়াতেও প্রচার করা হবে।এই প্রতিযোগিতায় আমাদের দেশের প্রকৃতি, জনজীবনের দুর্ভোগ, এলাকার যেকোনো সাফল্য, চোখের সামনে ঘটে যাওয়া যেকোনো আকর্ষণীয় বা চাঞ্চল্যকর ঘটনা ভিডিও করে পাঠানো যাবে। পাঠানো যাবে সংরক্ষণ করে রাখা পুরোনো ভিডিও। ক্যামেরা বা মোবাইল ফোন দিয়ে তোলা ভিডিও এই প্রতিযোগিতায় পাঠানো যাবে। প্রতিযোগিতায় আপনার নাম নিবন্ধন করার জন্য এবং প্রতিযোগিতা সম্পর্কে বিস্তারিত জানার জন্য যেতে হবে www.write3.com সাইটে। নাম নিবন্ধনের পর ভিডিও এবং সেই ভিডিওর ওপর সর্বোচ্চ ৩০০ শব্দের একটি প্রতিবেদন লিখে পাঠাতে হবে। ভিডিও ফুটেজের দৈর্ঘ্য হতে হবে সর্বোচ্চ পাঁচ মিনিট। ভিডিও পাঠানোর শেষ তারিখ ৩০ এপ্রিল ২০১২। উল্লেখ্য, www.write3.com হচ্ছে আন্তর্জাতিকভাবে স্বীকৃত সিটিজেন জার্নালিজমের একটি নিউ মিডিয়া ওয়েব প্ল্যাটফর্ম। সারা দেশের প্রায় দুই হাজারেরও বেশি নাগরিক সাংবাদিক এই নিউ মিডিয়ায় সংবাদ প্রচার করছেন।