ইসলামী বিশ্ববিদ্যালয়ের ২০১৩-১৪ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষ ভর্তি পরীক্ষার ‘সি’ এবং ‘ই’ ইউনিটের ফল প্রকাশিত হয়েছে। আজ বুধবার বেলা ১১টার দিকে ‘সি’ ইউনিটের এবং রাত সাড়ে ১০টার দিকে ‘ই’ ইউনিটের ফল প্রকাশিত হয় বলে উভয় ইউনিট সমন্বয়কারী সূত্রে জানা যায়।
এ বিষয়ে কথা বলা হলে বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা ও ‘ই’ ইউনিট সমন্বয়কারী অধ্যাপক মাহবুবুর রহমান প্রথম আলোকে জানান, ‘ইতিমধ্যেই ‘সি’ এবং ‘ই’ ইউনিটসহ পাঁচটি ইউনিটের ফল প্রকাশ করা হয়েছে। ভর্তি কার্যক্রম শেষ করে পহেলা মার্চ ১ম বর্ষের ক্লাস শুরু করা হবে।’
আগামী ২৪ জানুয়ারির মধ্যে অবশিষ্ট ইউনিটের ফলগুলোও প্রকাশ করা হবে বলে জানান মাহবুবুর রহমান।
গত ১৮, ১৯ এবং ২০ জানুয়ারি ‘এ’, ‘এইচ’ এবং ‘বি’ ইউনিটের ফল প্রকাশিত হয়।
ভর্তির ফলাফল সংক্রান্ত যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ওয়েবসাইট www.iu.ac.bd এ পাওয়া যাবে।