‘স্বয়ংক্রিয় অনুবাদ’ টুইটারে!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাইক্রো ব্লগ ওয়েবসাইট টুইটারে যোগ হচ্ছে ‘স্বয়ংক্রিয় অনুবাদ’ সুবিধা। বিং ট্রান্সলেটরের সাহায্য নিয়ে নতুন এ ফিচারটি স্বয়ংক্রিয়ভাবে টুইট বিভিন্ন ভাষায় অনুবাদ করে দেখাবে। টুইটারের এক মুখপাত্রের বরাতে প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট ম্যাশএবল এক খবরে এ তথ্য দিয়েছে। গত সপ্তাহে এ ফিচারটি চালু করেছে টুইটার। তবে এখনো এ সুবিধাটি সবার জন্য উন্মুক্ত করা হয়নি বলেই টুইটারের পক্ষ থেকে জানানো হয়েছে। অবশ্য শিগগিরই সব ভাষার ব্যবধান দূর করে সকলকে এক প্ল্যাটফর্মে আনা হবে বলেই জানিয়েছেন টুইটারের মুখপাত্র। তিনি বলেন, ‘বিশ্বের যেকোনো দেশ বা যেকোনো ভাষার মানুষ হোক না কেন আমরা সবাইকে একসূত্রে গেঁথে রাখতে চাই এবং নতুন কিছু উদ্ভাবন করতে চাই।’নতুন এ ফিচারটি সবার নাগালে কবে নাগাদ আসবে সে বিষয়ে টুইটারের পক্ষ থেকে এখনো কোনো তথ্য দেওয়া হয়নি।