‘হলিউড’ ট্যাব আনছে আমাজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রযুক্তিপণ্যের নির্মাতা প্রতিষ্ঠান আমাজন ৭ ইঞ্চি কিন্ডল ফায়ার ট্যাবলেটের দুটি নতুন সংস্করণ আনছে। সংস্করণ দুটির নাম ‘হলিউড’ ও ‘কয়োটে’। এক খবরে প্রযুক্তি-বিষয়ক ওয়েবসাইট ম্যাশেবল জানিয়েছে, জুলাই মাসে এ ট্যাবলেট দুটির ঘোষণা দিতে পারে আমাজন।প্রযুক্তি বিশ্লেষকেরা জানিয়েছেন, গুগল সম্প্রতি আমাজনের কিন্ডল ফায়ার ট্যাবলেটের প্রতিদ্বন্দ্বী হিসেবে ৭ ইঞ্চি মাপের নেক্সাস ট্যাব বাজারে আনার ঘোষণা দিয়েছে। অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের নতুন সংস্করণ জেলি বিন-সমর্থিত নেক্সাস ট্যাবলেটটির দামও ৭ ইঞ্চি মাপের জনপ্রিয় কিন্ডল ফায়ারের সমান। গুগলের ট্যাবলেটের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা আরও বাড়াতে ডুয়াল কোর প্রসেসরের হলিউড ট্যাবলেটটিতে উন্নত প্রযুক্তি যুক্ত করার পরিকল্পনা করেছে আমাজন।অবশ্য হলিউড ও কয়োটে ট্যাবলেট বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি আমাজন।উল্লেখ্য, ২০১১ সালের সেপ্টেম্বর মাসে বাজারে আসে কিন্ডল ফায়ার ট্যাবলেট। ১৯৯ ডলার দামের এই ট্যাবলেট ৭ ইঞ্চি মাপের ট্যাবলেটের ক্ষেত্রে বাজারে ব্যাপক জনপ্রিয়।