'হেড মাউন্ট ডিসপ্লে'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

গুগলের তৈরি গুগল গ্লাস থেকেই শুরু। এখন মাথায় পরা যায় এমন মনিটর বা ডিসপ্লে তৈরির ধারা দেখা যাচ্ছে প্রযুক্তি দুনিয়ায়। জাপানের সনিও তৈরি করেছে ‘হেড মাউন্ট ডিসপ্লে’ (এইচএমডি)। শনিবার জাপানের রাজধানী টোকিওর এক আয়োজনে এইচএমজেড-টিথ্রি মডেলের এই ডিসপ্লে দেখানো হয়েছে। মাথায় এটি পরে ত্রিমাত্রিক অ্যানিমেশন খুব ভালোভাবে উপভোগ করা যাবে। এ ধরনের যন্ত্র ব্যবহারকারীর মাথার নড়াচড়া দেখে তাকে ৩৬০ ডিগ্রিতে ভার্চুয়াল ছবি দেখাতে পারে। এএফপি।