‘হোম’ আসছে আইফোন ও উইন্ডোজ ফোনেও
আইফোনের জন্য ফেসবুকের তৈরি ‘হোম’ সফটওয়্যারটি শিগগিরই অবমুক্ত করা হবে বলে জানিয়েছে ফেসবুকের কর্তৃপক্ষ। ফেসবুকের প্রধান প্রযুক্তি কর্মকর্তা মাইক স্কোফার অল থিংস ডি সম্মেলনে এ তথ্য জানিয়েছেন।ফেসবুকের একজন প্রযুক্তি কর্মকর্তা জানিয়েছেন, সামাজিক যোগাযোগের ওয়েবসাইট ফেসবুকের হোম সফটওয়্যারটিকে জনপ্রিয় করতে অ্যাপল ও মাইক্রোসফটের সঙ্গে আলোচনা চলছে। অর্থাত্ আইফোন ও উইন্ডোজনির্ভর স্মার্টফোনেও হোম সফটওয়্যারটি যুক্ত করতে কাজ করছে ফেসবুক। এ ছাড়া ট্যাবলেটের জন্য হোম সফটওয়্যারটির উন্নয়নকাজও চলছে।৪ এপ্রিল শুধু অ্যান্ড্রয়েডনির্ভর স্মার্টফোনের জন্য ‘হোম’ নামের সফটওয়্যার উন্মুক্ত করার ঘোষণা দিয়েছিল ফেসবুক।সফটওয়্যারটি অ্যাপ্লিকেশনের মোড়ক হিসেবে ফেসবুকের ফিডগুলোকে স্মার্টফোনের স্ক্রিনে প্রদর্শন করতে থাকবে। হোম ইনস্টল করা থাকলে যখনই লক খুলে ফোন চালু করা হবে, হোম স্ক্রিনটিতে ‘কভার ফিড’ নামের একটি স্ক্রিন দেখাবে। ব্যবহারকারী এ স্ক্রিনে ফেসবুকের নানা ফিড দেখতে পারবেন এবং স্ক্রিন থেকেই ফেসবুক ব্যবহার করতে পারবেন। স্ক্রিনটিতে ‘চ্যাট হেডস’ নামের বিশেষ একটি ফিচার থাকবে, যার মাধ্যমে চ্যাট করতে পারবেন স্মার্টফোন ব্যবহারকারীরা।