<p>লিগ্যাসি তৈরির পথে হাঁটছেন—এমন ব্যক্তিদের গল্প শোনার বিশেষ আয়োজন ‘লিগ্যাসি উইথ এমআরএইচ : সিজন–২’।</p><p>প্রাইম ব্যাংক ও প্রথম আলো ডটকমের যৌথ উদ্যোগে পডকাস্ট শোটির এ পর্বের অতিথি ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ডিন অধ্যাপক ড. মাহবুবুল আলম মজুমদার। ব্ল্যাকহোল ইনফরমেশন প্যারাডক্স, স্ট্রিং কসমোলজি কিংবা আধুনিক কোয়ান্টাম কম্পিউটিং—বিজ্ঞানের জটিলতম রহস্য নিয়ে কাজ করা, একুশে পদকপ্রাপ্ত এই মেধাবী মানুষটি কীভাবে বাংলাদেশের শিক্ষাব্যবস্থায় পরিবর্তন আনছেন, তা নিয়েই গল্প হয়েছে এ পর্বে।</p><p>বিস্তারিত জানতে দেখুন ভিডিওটি...</p>