<p>দেশে একের পর এক পাবলিক বিশ্ববিদ্যালয় হচ্ছে। কিন্তু অনেক বিশ্ববিদ্যালয়ের এখনো নেই স্থায়ী ক্যাম্পাস। ভাড়া ভবনেই চলছে ক্লাস। নেই পর্যাপ্ত অবকাঠামোও। প্রশ্ন উঠছে, পরিকল্পনা ছাড়া কেন বিশ্ববিদ্যালয় করা হলো?</p>