<p>সংসদ সদস্য মো. আবুল হাসনাতকে (হাসনাত আবদুল্লাহ) অসহিষ্ণু না হওয়ার আহ্বান জানিয়ে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, ‘দিস ইজ নট শাহবাগ স্কয়ার’। শুক্রবার মাগরিবের নামাজের পর জাতীয় সংসদের অধিবেশনে সংশোধিত আকারে জুলাই স্মৃতি জাদুঘর বিল পাস নিয়ে সরকারি দল ও বিরোধী দলের মধ্যে বিতর্কের সময় হাসনাত আবদুল্লাহর উদ্দেশে এ কথা বলেন স্পিকার।</p>