<p>পবিত্র লাইলাতুল কদর বা শবে কদর উপলক্ষে ১৬ মার্চ রাতে ইবাদত–বন্দেগিতে মশগুল দেশের ধর্মপ্রাণ মুসল্লিরা। শবে কদরের নামাজ আদায় করতে মসজিদে মসজিদে ভিড় করেছেন বিভিন্ন বয়সী মানুষ। নামাজ, কোরআন তিলাওয়াত, জিকিরসহ বিভিন্ন ধরনের আমলের মধ্য দিয়ে রাতটি কাটাচ্ছেন তাঁরা। মহান আল্লাহর কাছে দোয়া করছেন নিজের ও পরিবারের জন্য। এ ছাড়া বাংলাদেশ, ইরানসহ মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনা করে দোয়া চাইছেন। বিস্তারিত ভিডিওতে…..</p>