<p>‘আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি’ গানটি রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিলেন ১৯০৫ সালে। গানটিতে প্রকাশ পেয়েছে বাংলার বাংলার মাটি, মানুষ ও প্রকৃতির প্রতি অকৃত্রিম ভালোবাসা। ১৯৬০-এর দশক থেকে গানটি বিভিন্ন অনুষ্ঠানে গাওয়া হতে থাকে। বাংলাদেশের স্বাধীকার আন্দোলনের সঙ্গে একাকার হয়ে যায় গানটি। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় হয়ে ওঠে স্বাধীনতাকামী মানুষের প্রেরণা। স্বাধীন বাংলা বেতার কেন্দ্রসহ বিভিন্ন স্থানে গানটি গাওয়া হতো। প্রবল এক উজ্জীবনী আবেগ জোগাত এই গান। স্বাধীনতার পরে, ১৯৭২ সালে, নতুন সরকার আনুষ্ঠানিকভাবে ‘আমার সোনার বাংলা’কে জাতীয় সংগীত হিসেবে গ্রহণ করে। গানটির প্রথম ১০ লাইন জাতীয় সংগীত হিসেবে নির্ধারিত হয়। পরে এই গান অর্কেস্ট্রেশন করেন সমর দাস। </p><p>আমাদের জাতীয় সংগীত বাঁশির সুরে বাজিয়েছেন ক্যউপ্রু মারমা। বিজয় দিবস ২০২৫ উপলক্ষে প্রথম আলোর বিনীত নিবেদন।</p>