<p>রাজধানীর মগবাজারের মধুবাগ এলাকায় অবস্থিত শের-ই-বাংলা স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট গ্রহণ শুরু হয়েছে। তবে কেন্দ্রটিতে নিজেদের নির্ধারিত ভোটকক্ষ খুঁজে পেতে সমস্যা হচ্ছে বলে অভিযোগ করেন ভোটাররা। কয়েকজন ভোটার অভিযোগ করেন, পর্যাপ্ত দিকনির্দেশনা না থাকায় শুরুতে ভোগান্তি হয়েছে। সকাল থেকেই কেন্দ্রে নারী ভোটারদের উপস্থিতি ছিল লক্ষণীয়। শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ চলছে বলে কেন্দ্রসংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছেন। বিস্তারিত ভিডিওতে</p>