<p>প্রথম আলো ডটকম ও ব্রিটিশ কাউন্সিলের যৌথ আয়োজনে ‘ইংলিশ মিডিয়াম স্কুল অ্যাডমিশন ফেয়ার ২০২৬’–এর অংশীদার ও অংশগ্রহণকারী স্কুলগুলোর প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। পাশাপাশি র্যাফল ড্রর তিন বিজয়ীর হাতে তুলে দেওয়া হয়েছে পুরস্কার।</p><p>ফেয়ারে অংশগ্রহণের অভিজ্ঞতা, ভবিষ্যৎ পরিকল্পনা এবং ইংলিশ মিডিয়ামের শিক্ষার্থীদের জন্য নতুন সুযোগ তৈরির বিষয়ে কথা বলেন অংশীদার প্রতিষ্ঠান ও স্কুলের প্রতিনিধিরা।</p>