<p>সংঘবদ্ধ উগ্রবাদীদের হামলার শিকার প্রথম আলোর ভবন নিয়ে আয়োজিত শিল্পকর্ম প্রদর্শনী ‘আলো’ দেখতে আসেন আলোকচিত্রী শহিদুল আলম। তিনি বলেন, গণমাধ্যম ও নাগরিক সমাজের মধ্যে মতপার্থক্য থাকলেও প্রকাশ্য অফিস পুড়িয়ে দেওয়া ও সহিংসতা যেন আর না হয়। শহিদুল আলম আরও বলেন, বাক্স্বাধীনতার মূল অর্থ হলো, একে অপরের ভিন্ন মতকে গ্রহণ করা।</p>