<p>মধ্যপ্রাচ্যের সংঘাতে আন্তর্জাতিক জ্বালানি ও পরিবহন ব্যয় বেড়েছে। এর প্রভাব পড়েছে বাংলাদেশেও। ডিজেল, পেট্রল, অকটেন ও কেরোসিনের দাম লিটারে ২০ টাকা করে বাড়ানো হয়েছে। এতে পরিবহন, উৎপাদন ও নিত্যপণ্যের বাজারে নতুন চাপ তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে।</p>