নতুন টাকা কেনার ধুম

আসন্ন পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে চট্টগ্রাম নগরের নিউমার্কেট মোড়ে নতুন টাকা কিনতে মানুষের ভিড় বেড়েছে। ফুটপাতজুড়ে বসেছে নতুন নোট বিক্রির অস্থায়ী দোকান। ঈদের সালামি ও উপহার দেওয়ার জন্য অনেকেই নতুন নোট কিনতে সেখানে ভিড় করছেন। বিক্রেতারা বিভিন্ন অঙ্কের নতুন নোট সাজিয়ে ফুটপাতে বসে বিক্রি করছেন। বিশেষ করে ১০, ২০, ৫০ ও ১০০ টাকার নতুন নোটের চাহিদা বেশি। ব্যাংক থেকে সংগ্রহ করা এসব নতুন নোট কিছুটা বেশি দামে বিক্রি করা হচ্ছে বলে জানান বিক্রেতারা।

১ / ৮
কাচের বাক্সের মধ্যে নতুন টাকা
২ / ৮
নতুন টাকা কিনতে ভিড়
৩ / ৮
২০ টাকার নোট সাজিয়ে দেখাচ্ছেন বিক্রেতা
৪ / ৮
বান্ডিল করা টাকা দেখাচ্ছেন ক্রেতাদের
৫ / ৮
সাজিয়ে রাখা হয়েছে ৫ ও ২০ টাকার নোট
৬ / ৮
৫০ টাকার নতুন নোট গুনে দেখছেন ক্রেতা
৭ / ৮
ক্রেতাদের আকৃষ্ট করতে কাচের ওপর রাখা নতুন নোট
৮ / ৮
পুরোনো নোট নিয়ে নতুন নোট দেন বিক্রেতারা