<p>রাজধানীর একটি পাঁচতারা হোটেলে ‘সংকটকালের বাজেট ও জনপ্রত্যাশা’ শীর্ষক গোলটেবিল আলোচনা অনুষ্ঠিত হয়। ২১ মে অনুষ্ঠিত আলোচনা সভায় উপস্থিত ছিলেন দেশের শীর্ষ ব্যবসায়ী, ব্যাংকার ও অর্থনীতিবিদের। আরও ছিলেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। আলোচনায় সংকট মোকাবিলায় ব্যবসায়ীরা ‘ব্যবসাবান্ধব নীতি’র দাবি জানান। অন্যদিকে অর্থনীতিবিদেরা বাস্তবমুখী বাজেটের তাগিদ দেন। জবাবে অর্থমন্ত্রী আশ্বস্ত করেন, জনগণের স্বস্তি ও অর্থনৈতিক স্থিতিশীলতাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে বাজেট প্রণয়ন করা হচ্ছে।</p>