<p>মামুনুল হক ও নাসীরুদ্দীন পাটোয়ারীর ভোটের ফলাফল নিয়ে নির্বাচন কমিশনে প্রতিকার চাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ১১ দলীয় জোট থেকে। সুনির্দিষ্ট সময়ের মধ্যে প্রতিকার না পেলে জোট বাধ্য হবে তাদের পথ ধরতে, মন্তব্য জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানের। শুক্রবার জোটের বৈঠক শেষে সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।</p>