<p>জুলাই আন্দোলনের আলোচিত হত্যাকাণ্ড শহীদ আবু সাঈদের মৃত্যুর ৪-৫ মাস পেরিয়ে গেলেও এজাহারভুক্ত আসামিরা গ্রেপ্তার হননি। বিভিন্ন পদেও তাঁরা বহাল আছেন। এ অবস্থায় অপরাধীদের দ্রুত সময়ে গ্রেপ্তারের দাবিসহ জুলাই আন্দোলনে সব শহীদের বিচার কার্যক্রম সম্পন্ন করার দাবি জানিয়েছেন আবু সাঈদের ভাই ও সহযোদ্ধারা।</p>