<p>বহিরাগত চক্রের মাধ্যমে দেশের ৫২২টি সরকারি হাসপাতাল থেকে প্রতিদিন অবৈধভাবে প্রায় ২ কোটি টাকার ওষুধ পাচার হচ্ছে। আর এসব ওষুধ পাচারে কাজ করছেন হাসপাতালের কিছু অসাধু কর্মকর্তা-কর্মচারী। ৬ মে বুধবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যানটিনের সামনে এক সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করে রাষ্ট্রসংলাপ ফোরাম (এসডিএফ) নামের একটি সংগঠন। বিস্তারিত ভিডিও প্রতিবেদনে—</p>