<p>দেশে এখন কোথাও লোডশেডিং নেই বলে দাবি করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। তিনি বলেছেন, লোডশেডিং এখন কোথাও নেই। গ্রামে লোডশেডিং হচ্ছে—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, বিদ্যুৎ লাইনের ত্রুটির কারণে লোডশেডিং হতে পারে। পল্লী বিদ্যুতের লাইনের ত্রুটির কারণে লোডশেডিং হতে পারে। জ্বালানির কারণে লোডশেডিং হচ্ছে না। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসকদের (ডিসি) সঙ্গে এক অধিবেশন শেষে সাংবাদিকদের এ কথা বলেন মন্ত্রী। বিস্তারিত দেখুন ভিডিও প্রতিবেদনে… </p>