<p>২০১২ সালের ১৯ মে বেলা সাড়ে ১১টা, প্রথম বাংলাদেশি নারী হিসেবে পৃথিবীর শীর্ষচূড়া এভারেস্টে আরোহণ করেন নিশাত মজুমদার। একই দিনে দ্বিতীয়বারের মতো এভারেস্টের চূড়ায় আরোহণ করেন পর্বতারোহী এম এ মুহিত। এর আগে ২০১০ সালে প্রথম বাংলাদেশি হিসেবে এভারেস্ট চূড়ায় আরোহণ করেন মুসা ইব্রাহীম। ২৬ মে সকালে শেষ সফল অভিযান করেন ওয়াসফিয়া নাজরীন। ২০১৩ সালে এভারেস্টের চূড়ায় আরোহণ করে ফেরার পথে মারা যান পর্বতারোহী সজল খালেদ। এরপর কোনো বাংলাদেশি এভারেস্টের চূড়া আরোহণ করতে পারেননি। ২০২২ সালের ২২ জুলাই ওয়াসফিয়া নাজরীন বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ পর্বতশৃঙ্গ কে২–এর চূড়ায় আরোহণ করেন। আট হাজার মিটার পর্বত অভিযানে বাংলাদেশিদের সংখ্যা খুবই সীমিত। এ নিয়ে কথা বলছেন নিশাত মজুমদার। বিস্তারিত দেখুন ভিডিওতে</p>