<p>পোলট্রি ফিডের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে গাজীপুরে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন প্রান্তিক খামারিরা। ২৫ আগস্ট দুপুরে ঢাকা–ময়মনসিংহ মহাসড়কের জৈনা বাজার এলাকায় এ কর্মসূচি পালন করেন তাঁরা।</p>