<p>যাদের আমরা ভোট দিয়েছি, তাদের দ্বারা প্রতারিত হয়েছি বলে মন্তব্য করেছেন জাতীয় হিন্দু মহাজোটের মহাসচিব গোবিন্দ চন্দ্র প্রামাণিক। ৮ নভেম্বর বিকেলে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে মতুয়া বহুজন সমাজ ঐক্য জোটের আয়োজনে বক্তৃতায় এ কথা বলেন তিনি।</p>