<p>সামাজিক যোগাযোগ মাধ্যমে জনপ্রিয় অভিনেত্রী একটি ভিডিও নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। একটি টিকটক ভিডিওতে দেখা যায়, মালদ্বীপে অবকাশযাপনের সময় এক তরুণের সঙ্গে সময় কাটাচ্ছেন কেয়া পায়েল। কেয়া পায়েলের ঘনিষ্ঠ একাধিক সূত্র জানিয়েছে, ওই তরুণের নাম প্রাচুর্য। দীর্ঘদিন ধরেই তাঁদের পরিচয় ও ঘনিষ্ঠতা রয়েছে।</p>