<p>সাঁতার কেটে মরক্কো থেকে সেউতায় পৌঁছানোর পর এক ক্লান্ত অভিবাসী সৈকতেই লুটিয়ে পড়েন। মাত্র কয়েক দিনের মধ্যে এ রকম কয়েক হাজার মানুষ মরক্কো থেকে সাঁতরে বা সীমান্ত পেরিয়ে স্পেনে ঢোকার চেষ্টা করেছেন। </p>