<p>ভারতের মেঘালয়ের পাহাড়ি অঞ্চলে গড়ে উঠেছে ব্যতিক্রমী কিছু ক্যাফে। যেখানে খাবারের মেনু সাজানো হয় স্থানীয় বনজ ও মৌসুমি উপকরণ দিয়ে। ‘মেই-রামেউ’ বা ‘মাদার আর্থ’ নামের এসব ক্যাফেতে ফিরিয়ে আনা হচ্ছে আদিবাসীদের ঐতিহ্যবাহী খাবার ও খাদ্যসংস্কৃতি।</p>