<p>উত্তর ইতালির বিখ্যাত ‘ফুড ভ্যালি’ অঞ্চলে সফরে গিয়ে ঐতিহ্যবাহী ইতালিয়ান পাস্তা তৈরির কৌশল শিখলেন ব্রিটেনের ভবিষ্যৎ রানি কেট মিডেলটন। পাহাড়ি গ্রামের স্থানীয় রোকজনের সঙ্গে রান্নাঘরে বসে নিজ হাতে পাস্তা বানানোর মুহূর্ত এখন সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল।</p>