<p>নির্বাচনে অস্থিরতা সৃষ্টি, বিলম্বিত ও বানচাল করার জন্য যে শক্তি কাজ করছে, তার পক্ষে একটি রাজনৈতিক দল কাজ করছে বলে সন্দেহ সালাহউদ্দিন আহমদের। তিনি বলেন, বাংলাদেশে যদি নির্বাচন বিলম্বিত হয়, তাহলে আবার ফ্যাসিবাদের উৎপাত হবে। রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে জাতীয়তাবাদী সমমনা জোটের সংগঠন ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির (এনডিপি) ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথাগুলো বলেন সালাহউদ্দিন আহমদ। বিস্তারিত ভিডিও প্রতিবেদনে...</p>