<p>মধ্যপ্রাচ্যে উত্তেজনার জেরে যুক্তরাষ্ট্রে বিশ্বকাপ খেলা নিয়ে ইরান আপত্তি জানালেও ফিফার সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো দেশটির অংশ নেওয়ার ব্যাপারে আশাবাদী। ভেন্যু বদলানোর ইরানি দাবির বিপরীতে ইনফান্তিনো শুরু থেকেই ইতিবাচক অবস্থান ধরে রেখেছেন। বুধবার সিএনবিসির এক সম্মেলনেও তিনি আবারও ইরানি দলের বিশ্বকাপ খেলার বিষয়টি নিশ্চিত করেন।</p>