<p>চ্যাম্পিয়নস লিগ সেমিফাইনালের প্রথম লেগে আর্সেনাল-আতলেতিকো মাদ্রিদ ম্যাচ ১-১ গোলে ড্র হয়। ম্যাচে তিনটি পেনাল্টির মধ্যে প্রথম দুটি থেকে গোল এলেও ৮১ মিনিটে আর্সেনালের পাওয়া তৃতীয় পেনাল্টি ভিএআরের হস্তক্ষেপে বাতিল করা হয়। এ সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করেছেন কোচ মিকেল আরতেতা। তাঁর মতে, এটি ম্যাচের গতিপথ বদলে দিয়েছে। সমর্থকদের পাশাপাশি সাবেক ইংলিশ স্ট্রাইকার ক্রিস সাটনও এটিকে ‘ডাকাতি’ হিসেবে উল্লেখ করেছেন।</p>