<p>চট্টগ্রামে শুরু হয়েছে প্রথম আলো–স্টার নিউজ নারী ফুটবল টুর্নামেন্ট ২০২৬-এর আঞ্চলিক পর্ব। প্রথম দিনের কোয়ার্টার ফাইনালে টাইব্রেকারে খাগড়াছড়ি ফুটবল একাডেমিকে হারিয়ে সেমিফাইনালে উঠেছে রাঙামাটির সুইহলামং ফুটবল একাডেমি। অন্য ম্যাচে খাগড়াছড়ি স্পোর্টস একাডেমিকে ৩–০ গোলে হারিয়েছে চট্টগ্রামের বাংলাদেশ বয়েজ ফুটবল একাডেমি। আজকের সেমিফাইনালে জয়ীরা খেলবে ফাইনালে; চ্যাম্পিয়ন দল যাবে সাভারে মূল পর্বে।</p>