<p>কোয়ার্টার ফাইনাল ফিরতি লেগে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এক ম্যাচে রিয়াল মাদ্রিদকে ৪–৩ ব্যবধানে অর্থাৎ দুই লেগ মিলিয়ে ৬–৪ ব্যবধানে হারিয়ে চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনাল নিশ্চিত করেছে বায়ার্ন মিউনিখ। ম্যাচের ৮৬ মিনিটে লাল কার্ড পান এদুয়ার্দো কামাভিঙ্গা। তাঁর বিদায়ের পরই ৮৯ মিনিটে তৃতীয় ও যোগ করা সময়ে চতুর্থ গোল খায় রিয়াল। এতে নিশ্চিত হয় শেষ আট থেকে রিয়ালের বিদায়। এই হারে পরপর দুই মৌসুম ট্রফি ছাড়াই শেষ করার শঙ্কায়ও পড়ল ক্লাবটি।</p>